ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

উত্তরায় জামায়াতের মেডিকেল ক্যাম্পে ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৩৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়; দীর্ঘদিন ধরেই সংগঠনটি সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, “চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।”

আজ শনিবার (২৩ মে ২০২৬) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আমীর এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, উত্তরায় জামায়াতের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি বিশেষায়িত সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও মানসম্মত ওষুধ প্রদান করা হচ্ছে।

দেশের বিদ্যমান স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে সেলিম উদ্দিন আরও বলেন, “বর্তমানে দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার চরম দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন। এই কঠিন বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজীকরণ ও প্রাপ্তি নিশ্চিত করতেই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।”

তিনি আরও জানান, জনকল্যাণে চিকিৎসাসেবা আরও সহজ করতে তাদের সংগঠন ইতিমধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি কলের মাধ্যমে সরাসরি রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী ব্যবস্থাও করা হচ্ছে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে যে বরাদ্দ দেওয়া হয়, তার যদি সঠিক ও দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করা যেত, তাহলে দেশের মানুষকে বিনা চিকিৎসায় এমন কষ্ট পেতে হতো না।

সিটি আমীর আরও জানান, তিনি উন্নত বিশ্বের মতো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সম্পূর্ণ জনবান্ধব একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চান ঢাকাবাসীর জন্য। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করেন।

বক্তব্য ও সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সেলিম উদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার রোগীদের কাছে যান, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এভাবে মানুষের সেবা করার জন্য নগরবাসীর কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জিহাদ খান ও ডাক্তার হাসান বান্নাসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর