ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু ২০২৬ সালের সিভিল ডিফেন্স গাইডলাইন প্রকাশ করল ইরান সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি অটোরিকশা বন্ধ নয়, অবৈধ চার্জিং পয়েন্টে চলবে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সর্বোচ্চ ১০ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মোট ১৬ জন প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ২৪ মে পর্যন্ত হাম সন্দেহে মোট ৪৪২ জন এবং নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। এই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং সঠিক সময়ে চিকিৎসার অভাব এই মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। শিশুদের জ্বর, কাশি ও সারা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এছাড়া শিশুদের হামের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্তদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে। সরকারিভাবে হাসপাতালের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে আক্রান্ত শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায়। তবে শিশুদের মৃত্যু সংখ্যা দিন দিন বাড়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্বাস্থ্যবিদরা।


এ সম্পর্কিত আরো খবর