ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আইইডিসিআর কর্মচারীদের মাঝে ড্যাবের ঈদ উপহার বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

স্টাফ রিপোর্টার 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যরা। একই অনুষ্ঠানে আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

রোববার সকাল ১০টায় ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইইডিসিআরের মেডিকেল অফিসার ও ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. ফয়জুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ও কক্সবাজার ড্যাবের সদস্যসচিব ডা. জাহিদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ও EMPHNET-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। সমাপনী বক্তব্য দেন আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

এ ছাড়া বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাবের সহসাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী এবং জনসংখ্যাবিষয়ক সহসম্পাদক ডা. আজিজুর রহমান লালন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওন এবং আইইডিসিআরের ডা. মাহবুবুর রহমান, ডা. সোহেল রহমান, ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, ডা. ইমামুল মুনতাসীর, ডা. হোসনে আরা পারভীন ও জিনিভা তাসনিম।

অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল তেল, পোলাও চাল, সেমাই, লবণ ও চিনি। প্রধান অতিথির বক্তব্যে ডা. মেহেদী হাসান এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর