ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

কালশী বস্তিতে আগুন নিয়ন্ত্রণে, শতাধিক ঘর ভস্মীভূত


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ১০:৫৫ পিএম

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে। আজ (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট একযোগে কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি বাতাসের কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বস্তির ঘনবসতি ও দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মানুষজন শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ স্থানে ছুটে যান। অনেকেই ঘরের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার সময় পাননি।

ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় ধোঁয়া ও উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, বস্তির সরু রাস্তা ও পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। ফলে অনেক ঘর সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণে কাজ চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় সময় কাটাচ্ছে। অনেকেরই ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।


এ সম্পর্কিত আরো খবর