ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

একদিনে ছয় জেলায় সড়কে ঝরল ২৬ প্রাণ


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ১১:০৫ পিএম

আকাশজমিন ডেস্ক

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে টাঙ্গাইলে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারান। ছাড়া বগুড়ায় চারজন, কিশোরগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে দুইজন, মানিকগঞ্জে একজন গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। কালিহাতি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন ভাড়ার খরচ বাঁচাতে যাত্রীবাহী পরিবহনে না উঠে নিহতরা রডবোঝাই একটি ট্রাকের ওপর উঠে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পর ট্রাকের চালক হেলপার পালিয়ে যান। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া

বগুড়ার নওগাঁবগুড়া মহাসড়কে বাস অটোরিকশার সংঘর্ষে মা মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হন। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) তার মেয়ে তণু আক্তার (২০) আহত হয়েছেন অটোরিকশাচালক শাওন মিয়া (১৮) কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কাহালু ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সবুজ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। পরে মরদেহ থানায় হস্তান্তর করা হয়।

ছাড়া একই দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকারংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা মেয়ে নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন আনিছুর রহমান তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগম নিহত আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমান ব্র্যাকের কর্মকর্তা ছিলেন। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছয় বছরের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনামিঠামইনঅষ্টগ্রাম অলওয়েদার সড়কের কাস্তল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) সন্তান আয়ান ()

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয়রা পিকআপভ্যানটি আটক করে। ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় বগুড়ানগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড মশিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারা খাতুন () আহম্মদ ()

পুলিশ জানায়, সিএনজি ভটভটির সংঘর্ষে সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। অপর ঘটনায় ট্রাকচাপায় আহম্মদ নিহত হন। ওসি ইসমাইল হোসেন বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যানবাহন আটক করা হয়েছে।

মানিকগঞ্জ

মানিকগঞ্জহেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত মো. কাউসার আহম্মেদ (১৮) আহত আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মাজহারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া চলছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুপুরে ঢাকাখুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাস প্রাইভেটকার সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর