ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ২:৫১ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমা স্মরণ করে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা কামনা করেছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা ও দোয়ার কথা জানান। পোস্টে তিনি ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। তিনি বলেন, বছরের পর বছর ঘুরে আবারও পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলিমের দ্বারে হাজির হয় ত্যাগের মহিমা নিয়ে।

হজরত ইব্রাহিম (আ.)–এর আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর নিঃশর্ত আনুগত্য ও ত্যাগের দৃষ্টান্ত এই দিনকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করে তুলেছে।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার ত্যাগ কবুল করা হয় এবং দেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে।

তিনি বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির জন্যও দোয়া করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা এবং আল্লাহ যেন সকলের কোরবানি ও ইবাদত কবুল করেন।


এ সম্পর্কিত আরো খবর