ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

রাজধানী ঢাকায় সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। প্রয়োজনীয় কেনাকাটা বা অন্য কাজে বের হওয়ার আগে কোন এলাকার মার্কেট খোলা এবং কোনটি বন্ধ, তা জেনে নেওয়া জরুরি। এতে অযথা সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও এড়ানো যায়। সোমবার (১ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট আংশিক বা পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকবে।

এদিন যেসব এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস (ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি), ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়।

এসব এলাকার পাশাপাশি সোমবার নির্দিষ্ট কিছু জনপ্রিয় বিপণিবিতান ও দোকানপাটও ক্রেতাদের জন্য বন্ধ থাকবে। বন্ধ থাকা প্রধান প্রধান মার্কেট ও দোকানপাটের তালিকায় রয়েছে—রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট। সপ্তাহের প্রথম কার্যদিবসে কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার ক্রেতা ও সাধারণ মানুষকে এই সময়সূচিটি মনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর