ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় আইনগত পদক্ষেপ নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে অংশ নিয়ে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সোমবার (১ জুন) বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি আইনগতভাবে একটি সম্ভাব্য ফৌজদারি অপরাধের বিষয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপক অবহেলার অভিযোগ রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার কতটুকু দায় রয়েছে, তা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সুনির্দিষ্টভাবে নির্ধারিত হবে। অ্যাটর্নি জেনারেল আরও জানান, ইতোমধ্যে ভুক্তভোগী একজন অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্তে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, “এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।” মো. রুহুল কুদ্দুস কাজল আরও জানান, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান আশ্বস্ত করে জানিয়েছেন, আগামী ৩ জুনের মধ্যেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে তারা যাতে আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে কোনোভাবেই দায় এড়াতে না পারে, সে বিষয়ে মাঠপর্যায়ে আইনগত পরামর্শ দেবেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে এই জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “বিশ্বাস করি, প্রকৃত দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই আমাদের মূল প্রত্যাশা।”


এ সম্পর্কিত আরো খবর