ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সই করা এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এসব অভিযোগের মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএসসিসির আদেশে বলা হয়েছে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গোলাম কিবরিয়াকে দায়িত্বে বহাল রাখা সমীচীন হবে না বলে কর্তৃপক্ষ মনে করেছে। ফলে তাকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তদন্তের অগ্রগতি এবং বিভাগীয় কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা নিয়ে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

এদিকে ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ থেকে বরখাস্তের আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং তার বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নির্ধারণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর