ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

লাইফলাইন গ্রাহকদের স্বস্তি: পুরোনো দামে ফিরতে পারে বিদ্যুৎ বিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৪:৩৪ পিএম

বিদ্যুতের দাম বৃদ্ধির মাত্র একদিনের মাথায় নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের পূর্বের দাম বহাল রাখার আবেদন জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৪ জুন) এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা পড়েছে। বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই আবেদন পর্যালোচনা করা হবে। তিনি আরও জানান, যেহেতু এই প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয়টি রয়েছে, তাই এক্ষেত্রে আর নতুন করে গণশুনানির প্রয়োজন হবে না। কমিশন দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

প্রসঙ্গত, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন এই তালিকায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। হঠাৎ দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর যে আর্থিক চাপ সৃষ্টি হয়েছিল, তা বিবেচনায় নিয়েই এই রিভিউ প্রস্তাব আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এ সম্পর্কিত আরো খবর