ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী

বাঞ্ছারামপুরে দেশীয় বন্দুকসহ গ্রেফতার ১


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ২টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে এক আরোহীর কাছ থেকে একটি সচল লোহার তৈরি দেশীয় এলজি বন্দুক এবং দুই রাউন্ড সাদা রঙের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ একজনকে আটক করে।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সিদ্দিকুর রহমান (পিতা: আতিকুর রহমান)। তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বরাইল এলাকায় হলেও বর্তমানে তিনি নুরজাহানপুর এলাকায় বসবাস করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর