ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে পাসের বড় বিপর্যয়: ফেল করেছেন ৬ লাখ ২৩ হাজার দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮%, কমেছে পাস ও জিপিএ-৫ এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, পেছনে বরিশাল এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর উচ্চ মাধ্যমিকে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এইচএসসিতে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, কমেছে সাফল্যের হার মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,২৫০ জন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরা

শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ০৭ জুন, ২০২৬ সময় : ৪:১০ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা গ্রাম থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গরুগুলোর কোনো মালিকানা শনাক্ত করা যায়নি।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কর্ণঝোড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী টহল কার্যক্রম পরিচালনার সময় বাবলাকোনা এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান।

কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলোর সঙ্গে থাকা চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গরুগুলো জব্দ করে বিজিবি হেফাজতে নেওয়া হয়।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া পাঁচটি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় তিন লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, কাস্টমসের মাধ্যমে আইনগত কার্যক্রম শেষে উদ্ধারকৃত গরুগুলো নিলামে বিক্রি করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর