ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার দীর্ঘদিনের ক্রীড়া অর্জন ও জাতীয় দলে তার অবদানের কথা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, দেশের নারী ফুটবলে ঋতুপর্ণা চাকমা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও আলোচনা হয় দেশের নারী ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামো শক্তিশালী করার বিষয়ে। বক্তারা বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তার এই অগ্রযাত্রা দেশের নারী ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন। অনুষ্ঠান শেষে ঋতুপর্ণা চাকমা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো পারফরম্যান্স করার প্রত্যয় ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর