ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:২৭ পিএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরপরই হাসপাতালটি ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালকে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব দিতে কর্তৃপক্ষের কাছে ৭২ ঘণ্টা সময় থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে। গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলো।

অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। এদিকে আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার তারা সরকারের কাছে আপিল করবেন।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে ওই ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। সেদিনই তদন্ত প্রতিবেদনের আলোকে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ প্রদান করেছিল।


এ সম্পর্কিত আরো খবর