ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ৪০ পরিবার পেল আর্থিক সহায়তা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেকের মাধ্যমে তুলে দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) সকালে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন এবং জলিলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। তবে আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ।”

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।


এ সম্পর্কিত আরো খবর