ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

স্বর্ণের দামে বড় ধস: ভরিতে কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা!


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের আকাশছোঁয়া দামে বড় ধরনের পতন ঘটেছে। ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার সরবরাহ বৃদ্ধি এবং সার্বিক দাম কমে যাওয়ার কারণে মূল্য নির্ধারণের এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ কমিটির এক জরুরি বৈঠকে নতুন মূল্যতালিকা অনুমোদন করা হয়।

নতুন করে নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের এখন গুনতে হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ভ্যাট যুক্ত করে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কার এখন থেকে পাওয়া যাবে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

স্বর্ণের ধারাবাহিকতায় এবার দেশের বাজারে রুপার দামও কিছুটা কমিয়ে আনা হয়েছে। নতুন তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম কমিয়ে ২ ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক এই দাম কমার ফলে সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর