ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজধানীতে মধ্যরাতের অগ্নিকাণ্ড: দুই ফ্ল্যাট লণ্ডভণ্ড, প্রাণ গেল ২ জনের


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:২৫ এএম

রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের দুটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়া আগুনের ঘন ধোঁয়ায় শ্বাসরোধে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের জোর তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টা ৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। নিহতরা হলেন— মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।

উদ্ধারের পর জনিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুই হাসপাতালেরই কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, আগুনের তীব্র ধোঁয়া ফুসফুসে প্রবেশ করায় শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের আশঙ্কাও নেই। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের তদন্ত দল।


এ সম্পর্কিত আরো খবর