ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শাহবাগে আবাসিক ফ্ল্যাট থেকে বিসিএস ক্যাডার নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ১০:৩৯ এএম

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের নিথর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেধাবী এই নারী চিকিৎসকের আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় তাঁর সহকর্মী ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেখানে ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ফারাহ খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির কন্যা। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ডা. ফারাহ আজিজ সুপার মার্কেটের ওই আবাসিক ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা প্রাথমিকভাবে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর