ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

স্রষ্টার বিধান মেনে চলাই সৃষ্টির উদ্দেশ্য—সারোয়ার ওয়াদুদ চৌধুরী


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৯:৫৭ পিএম

বর্তমান সময়ে ধর্মের নামে চলা চরমপন্থা, উগ্রবাদ, অমানবিক সাম্প্রদায়িকতা এবং ধর্মব‍্যবসার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দেশের বিশিষ্ট নাগরিক ও গবেষকরা বলেছেন, ইসলাম কোনো সংকীর্ণতার নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও শান্তিময় জীবনবিধান—যা সর্বাবস্থায় মানব কল্যাণে নিবেদিত। শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত “উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা” শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

রুপায়দাহ পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সংলাপে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

নিজের বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী সমাজে চলমান নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে বলেন, “মানবসমাজকে আজ মুনাফেকি, চরম স্বার্থপরতা, পারস্পরিক মিথ্যাচার ও উশৃঙ্খলতা পুরোপুরি পরিহার করতে হবে। আল কুরআনের শাশ্বত আলোকেই জীবনের প্রকৃত বিধান ও ইসলামের আসল মানবিক শিক্ষা নিহিত রয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, ধর্ম নিয়ে সমাজ ও রাষ্ট্রে কোনো ধরনের বিভেদ-বিভাজন বা সংঘাত-সংঘর্ষের সুযোগ নেই। সব ধরনের সংঘাত পরিহার করে মহান স্রষ্টার দেখানো পরম শান্তির বিধান মেনে চলাই হলো সৃষ্টির একমাত্র এবং মূল উদ্দেশ্য।

প্রধান বক্তার ভাষণে হেযবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম ইসলামের প্রকৃত রূপ তুলে ধরে বলেন, যারা আজ ধর্মের নামে উগ্রবাদ ছড়াচ্ছে কিংবা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবসার মাধ্যম বানিয়েছে, তারা মূলত ইসলামের মূল বাণী থেকে অনেক দূরে। ইসলাম শান্তি ও মানবতার কথা বলে, কোনো প্রকার চরমপন্থাকে সমর্থন করে না।

উগ্রবাদ বিরোধী এই বিশেষ গোলটেবিল বৈঠকে দেশের রাজনৈতিক, সামাজিক ও সামরিক খাতের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচকদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক এটর্নি জেনারেল এডভোকেট আহমদ মনসুর রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শরীফ আজিজ, হাসিনুর রহমান বীরপ্রতীক, শামসুদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আলাউদ্দিন।

সভায় আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মনজুরুল আলম, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশীদ, আব্দুল ইউসুফ, আলমগীর দেওয়ান, রেজাউল হাসান শাহীন, আমিন আহমেদ আফসারী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইমদাদুল হক, প্রকৌশলী রেজাউল করিম, সিনিয়র এডভোকেট ইব্রাহিম মোল্লা, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ আকবর হোসেন, সাবেক অধ্যক্ষ আমির হোসেন, মোহাম্মদ ইনসান আলী, এবি পার্টির নেত্রী ফারাহ নাজ সাত্তার বন্যা ও খোন্দকার নাজিম উদ্দিন এবং মাহবুবুর রহমানসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশার সচেতন নাগরিকবৃন্দ। বক্তারা উগ্রবাদ রুখতে মাঠপর্যায়ে ধর্মের সঠিক ও উদার বাণী ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ তাগিদ দেন।


এ সম্পর্কিত আরো খবর