ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক আলাপকালে এই আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এই আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সরাসরি সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে, ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশের কোনো উদ্বেগ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে বাংলাদেশ সবসময় এই অঞ্চলে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষপাতী। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সেখানকার জনগণের দাবি ও অবস্থানকে গুরুত্ব দেবে এবং দ্রুততম সময়ে উদ্ভূত সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাবে।



এ সম্পর্কিত আরো খবর