ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন শর্তে ফের চিকিৎসাসেবার অনুমতি পেল আদ্-দ্বীন হাসপাতাল


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় মাস আগে বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করে হাসপাতালটিকে আবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মেনে চলতে হবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে দাখিল করা আপিল ও আপিলের অধিকতর বিবরণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ মে রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তর ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে।

সরকারের পক্ষ থেকে আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া তিনটি শর্তের মধ্যে রয়েছে—দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

তৃতীয় শর্তে উল্লেখ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্সের শর্ত যথাযথভাবে পালন করতে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

স্বাস্থ্যসেবা বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদ্-দ্বীন হাসপাতাল এখন থেকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে পারবে। তবে সরকারের দেওয়া শর্তগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি করবে।


এ সম্পর্কিত আরো খবর