ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫০ পিএম

স্টাফ রিপোর্টার 

একটি পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব ও আধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার যেমন নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, ঠিক তেমনি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


সোমবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগগুলোকে সফল ও অর্থবহ করতে সরকারি সংস্থাসমূহের পাশাপাশি নগরবাসীর সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।"


তিনি আরও জানান, বিভিন্ন আবাসিক সোসাইটির প্রতিনিধিরা যেসব নাগরিক সমস্যা ও সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেছেন, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত টেকসই ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে পদক্ষেপ নেবে। এ সময় উদ্ভূত সমস্যাগুলোর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তিনি সবার ধৈর্য ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


তিনি রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও পরিবেশবান্ধব ও কার্যকর করতে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে পর্যায়ক্রমে 'দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট' (এসটিপি)-এর সঙ্গে সংযুক্ত করার প্রতিশ্রুতি দেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উন্মুক্ত আলোচনা পর্বে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা নিজ নিজ এলাকার পয়ঃবর্জ্য নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সেবার চিত্র তুলে ধরেন।


রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভার শুরুতে বেসরকারি পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও বিজ্ঞানসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নিজ নিজ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন।


এ সম্পর্কিত আরো খবর