ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আভাস, ৯ জেলায় বন্যার শঙ্কা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

আগামী দুই দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এ ছাড়া ধরলা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করায় লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকা প্লাবিত হতে পারে।


অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন অব্যাহতভাবে বাড়তে পারে, যা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার বিভিন্ন স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি দুই দিন স্থিতিশীল থাকলেও পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের নদ-নদীসংলগ্ন এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ সীমান্তসংলগ্ন উজান অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে এসব নদীর পানি দ্রুত বাড়ছে বলে নিশ্চিত করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।


এ সম্পর্কিত আরো খবর