ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত একাধিক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর বেলা দেড়টার দিকে ক্যাম্পাসজুড়ে মিছিল ও বিক্ষোভ প্রকাশ করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছিল।


অনুষ্ঠানটি সফল করতে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে ডেকোরেশন ও সাজসজ্জার কাজ চলছিল। তাঁর অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে আব্দুল মালেকসহ কয়েকজনের ওপর হামলা চালান এবং মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পেলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।


অন্যদিকে রাসেল নামের এক ছাত্রদল কর্মী পাল্টা অভিযোগ তুলে জানান, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুলসংখ্যক বহিরাগত শিবিরকর্মী জড়ো হন। এ সময় তারা ছাত্রদল কর্মীদের লক্ষ্য করে উসকানিমূলক কথাবার্তা বলেন এবং ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করেন।


এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর শিবির সমর্থকরা ক্যাম্পাস ছেড়ে চলে গেলে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।


এ সম্পর্কিত আরো খবর