ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জবি ও ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক এসব সহিংস ঘটনায় উভয় ছাত্র সংগঠনের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন


মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর একাধিক স্থানে ঘটা এসব সংঘর্ষে আহতদের জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়


রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছারুদ্দীন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন


আহত নেছারুদ্দীন রাব্বি অভিযোগ করে জানান, তিনি ২-৩ জন বন্ধুকে নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দেওয়ার সময় কয়েকজন ব্যক্তি ‘নারায়ে তাকবীর’ ধ্বনি দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি মারাত্মক আহত হলে বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হামলাকারীরা শিবিরের কর্মী বলে তিনি ধারণা করছেন। তিনি আরও জানান, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) থেকে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে বিএসসিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন


এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় আবাসিক হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় দু'পক্ষের মাঝে পুলিশ মোতায়েন রয়েছে। আলিয়া মাদ্রাসা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যার বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়


এর আগে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনজন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে এসে প্রাথমিক চিকিৎসা নেন। আহত ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শিবির কর্মী তাওহিদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ছাড়া প্রভা ও ধ্রুব নামে আরও দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর পৃথক স্থান থেকে আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেলেও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন


এ সম্পর্কিত আরো খবর