ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জুলাইয়ে সড়কে ৪৫৮ দুর্ঘটনায় ঝরল ৪১৬ প্রাণ, আহত সাড়ে ৬ শত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৫:৫০ পিএম

বিদায়ী জুলাই মাসে সারা দেশে ৪৫৮টি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৪১৬ জন প্রাণ হারিয়েছেন। এসব মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ৬২৯ জন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন কোমলমতি শিশু রয়েছে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত 'জুলাই মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদন'-এ এসব উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়। দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট সড়ক দুর্ঘটনার একটি বড় অংশজুড়ে ছিল দুই চাকার বাহন মোটরসাইকেল। মাসজুড়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন প্রাণ হারিয়েছেন, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ। অন্যদিকে অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে সড়ক পারাপার হতে গিয়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট মৃত্যুর ২৫.৪৮ শতাংশ। এছাড়া পরিবহন খাতের ৫১ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

সড়ক দুর্ঘটনার ভৌগোলিক বিশ্লেষণ দেখা যায়—সবচেয়ে বেশি ১৬৯টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, যা মোট ঘটনার ৩৬.৮৯ শতাংশ। আঞ্চলিক সড়কে ১৫৫টি, গ্রামীণ সড়কে ৬১টি এবং শহরাঞ্চলের সড়কে ৬৬টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ১৬৪টি এবং মুখোমুখি সংঘর্ষে ১২৩টি দুর্ঘটনা ঘটে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ঢাকা বিভাগ। সেখানে ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়। বিপরীতচিত্রে সবচেয়ে কম ২৪ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক শহর হিসেবে রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

সড়কপথের বাইরে জুলাই মাসে নৌ ও রেলপথেও প্রাণহানি ঘটেছে। মোট ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে ২৯টি ট্রেন দুর্ঘটনা ও রেললাইনে কাট পড়ে ২৪ জনের প্রাণহানি এবং ১৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


এ সম্পর্কিত আরো খবর