ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ১০:৪৯ এএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের বিভিন্ন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে ড্রেজার বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের শকুনি লেকের পাড় থেকে মিছিলটি বের হয়। এতে  ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।


বিভিন্ন ইউনিয়নে সহস্রাধিক বিক্ষোভকারী এতে অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুল হাসান। এতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণঅধিকার পরিষদ ও এনসিপি নেতারা বক্তব্য রাখেন। প্রান্তিক পর্যায়ে প্রতিনিধি হিসেবে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেনসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা বক্তব্য দেন।


বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙনের পাশাপাশি ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়ছে।


ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।


বিক্ষোভ সমাবেশ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।



এ সম্পর্কিত আরো খবর