ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গজারিয়ায় গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪১ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গজারিয়া থানার লস্করদী মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে সাকিবুল হাসান (২৭) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতানন্দী এলাকার মৃত ধুন মিয়া বেপারীর ছেলে মো. মতিন (৫৫)।

পুলিশ জানায়, লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাকিবুল হাসানকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আক্তার হোসেনের জায়গায় ভাড়া নেওয়া একটি গ্যারেজে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পরে সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. মতিনকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মতিন কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর