ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে গৃহবধূ নাসিমা হত্যা মামলার সব আসামির গ্রেফতারের দাবিতে মহাসড়কে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে নিহত গৃহবধূ নাসিমা বেগমের হত্যা মামলার জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) বিকেলে ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া পুলিশ ফাঁড়ির সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে নিহত নাসিমা বেগমের শোকসন্তপ্ত আত্মীয়-স্বজনসহ স্থানীয় শত শত এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।


মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সভায় ক্ষুব্ধ বক্তারা বলেন, প্রকাশ্য হামলায় গৃহবধূ নাসিমা বেগম হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া পয়েন্ট পুরোপুরি অবরোধসহ রূপগঞ্জে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তাঁরা।


অভিযোগ ও সার্বিক বিষয় সম্পর্কে গাউছিয়া ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার মূল আসামি সহ ঘটনায় জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে তৎপর রয়েছে।


উল্লেখ্য, গত ১৩ আগস্ট রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার বাসিন্দা জালাল মিজির ছেলে আলাল মিয়া এবং তার আপন বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত তীব্র বিরোধ চলে আসছিল। এরই জেরে দেবর আলাল মিয়ার সুপরিকল্পিত হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু ঘটে তার ভাবি নাসিমা বেগমের (৪২)।


এ সম্পর্কিত আরো খবর