ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ভোমরা জিরো পয়েন্টে দুই বাংলার অনন্য মিলনমেলা


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩০ পিএম

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এক প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমানার জিরো পয়েন্টে ভোমরা এবং ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ও সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা একে অপরকে মিষ্টি, ফুল ও উপহার সামগ্রী উপহার দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও শুভকামনা জানান।

প্রতিবেশীদের এই জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভোমরা স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের দ্বি-পাক্ষিক আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

অনুষ্ঠানের সূচনালগ্নে জিরো পয়েন্টে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে ঐতিহ্যবাহী উত্তরীয় ও ব্যাজ পরিয়ে উষ্ণ বরণ করে নেন। জবাবে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারক সংগঠনের পক্ষ থেকেও ভারতীয় প্রতিনিধিদের ফুল ও প্রীতি উপহার প্রদান করা হয়।

একই সাথে জিরো পয়েন্টে ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের শীর্ষ কর্মকর্তাদের সাথে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি উপহার দেন।

সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তরক্ষী কর্মকর্তারা বলেন, এ ধরনের নিবিড় যোগাযোগ আন্তর্জাতিক বাণিজ্যকে আরও গতিশীল করবে। পাশাপাশি দুই বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের মানুষের সুসম্পর্ক, সীমান্ত শান্তি ও দ্বিপাক্ষিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ প্রকাশ করেন তাঁরা।


এ সম্পর্কিত আরো খবর