ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

"রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই মূল প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি), পোনা মাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক এবং সফল মৎস্যচাষী মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘মাছ আমাদের শরীরের প্রয়োজনীয় আমিষের চাহিদা মেটায়। আমরা ঐতিহ্যগতভাবে মাছে-ভাতে বাঙালি, তাই পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে মাছের চাষ বাড়িয়ে উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল ও ক্ষতিকর চায়না দুয়ারী জাল দিয়ে যেকোনো আকারের মাছ ধরা থেকে সবাইকে কঠোরভাবে বিরত থাকতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, আধুনিক মৎস্য চাষের ব্যাপক প্রসারের মাধ্যমে বেকারত্ব দূর হবে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।

আলোচনা সভা শেষে উপজেলার নিবন্ধিত ও সফল মৎস্যচাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও গরিব পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ এবং ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন, কৃষি কর্মকর্তা মো. কিশোর আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন, শিক্ষা কর্মকর্তা সুলতানা আছমা খান, বিআরডিবি কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মন্ডল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীন হোসেনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর