ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

রাজধানী পুরান ঢাকার বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বংশাল মুকিমবাজার এলাকায় একটি বহুতল ভবনে থাকা হেলমেটের গোডাউনে আগুন লাগার জরুরি খবর পান তাঁরা। খবর পাওয়ামাত্রই একে একে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিক ও ফাইবারজাতীয় দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যে গোডাউনের চারদিকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেপন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের সদস্যরা চারদিক ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


এ সম্পর্কিত আরো খবর