ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাস্তা সংস্কারের দাবিতে কাদায় ধান রোপণ করে প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামের প্রধান চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বর্ষা মৌসুম শুরু হতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে কাদাপানিতে পরিণত হয়। দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের হাত থেকে নিস্তার না পেয়ে অবশেষে ১৬ আগস্ট দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।


স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত এই সড়কটি ওই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে কোনো ধরনের মেরামতের উদ্যোগ না নেওয়ায় বর্ষাকালে সড়কটিতে হাঁটু সমান কাদা ও পানি জমে থাকে। এতে করে পথচারী, স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন পেশার মানুষকে।


ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা মো. এবাদুল ইসলাম বলেন, "আমরা উপকূলীয় এলাকার বাসিন্দা হওয়ায় এমনিতেই দুর্ভোগের শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি চরম অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা এলে রাস্তায় চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে কোনো জরুরি রোগীকে হাসপাতালে নেওয়ার মতো অবস্থা থাকে না। বিকল্প হিসেবে বাধ্য হয়ে ট্রলারে করে নদীপথে রোগী নিয়ে যেতে হয়, এতে প্রচুর সময় অপচয়ের পাশাপাশি জীবনঝুঁকি ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।" তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বিষয়টি জানালেও কার্যকর কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তারা রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।


ব্যতিক্রমী এই প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে বলে আশ্বাস দেন।

অন্যদিকে, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, "আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর 'বিজিবি সড়ক' নামে রাস্তাটি কার্পেটিং কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিই। তবে একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি 'সীমান্ত সড়ক' নামে কার্পেটিংয়ের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই এর দৃশ্যমান উন্নয়নকাজ শুরু করা হবে।"

স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে সড়কটির সংস্কার ও কার্পেটিংয়ের কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।


এ সম্পর্কিত আরো খবর