ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ, তীব্র যানজট


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় এই কর্মসূচী পালিত হয়। এর ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার কারণে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়েকে বর্তমানে ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে। কালাদী এলাকার দুই পাশের বেশ কয়েকটি গ্রামে অন্তত ছয় হাজার মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ত সড়ক পারাপার হন। সড়ক পারাপার নিরাপদ করতে গত ৭ আগস্ট এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে আন্ডারপাসের আবেদন জানানো হয়। ইতিপূর্বেও একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করা হলে কর্তৃপক্ষ আন্ডারপাসের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন না করেই সড়ক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল।


এরই প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে কালাদীসহ আশপাশের গ্রামের কয়েক শ নারী-পুরুষ সড়কে সমবেত হয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ দেখালে ঢাকা-বাইপাস সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।


খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা ১টার দিকে আগামী বুধবারের মধ্যে আন্ডারপাস নির্মাণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। সওজ ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস অনুযায়ী বুধবার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই অংশে সড়ক সংস্কার ও নির্মাণকাজের কার্যক্রম বন্ধ থাকবে।


এ সম্পর্কিত আরো খবর