ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিংগাইরে মাদক ও হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী, সড়কে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে মাদক ও এর সহযোগীদের দৌরাত্ম্য এবং প্রতিবাদী এলাকাবাসীকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ ও ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিণ পাড়া যুব সমাজ ও স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সুদক্ষিরা এলাকার সড়ক থেকে একটি মাদকবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উত্তর বকচর এলাকা প্রদক্ষিণ করে বাস্তা-মানিকনগর সড়কে এসে একটি মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে তরুণ সমাজসহ সব বয়সের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজ ও পরিবারের পক্ষ থেকেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি তুলে ধরা হয়।

কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বক্তাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে গভীর উদ্বেগ থাকলেও তা বন্ধে পুলিশের ভূমিকা আশাব্যঞ্জক নয়। উল্টো যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে দ্রুত মাদকবিরোধী কার্যকর অভিযানের দাবি জানান।


এ সম্পর্কিত আরো খবর