ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, জনমনে আতঙ্কের ছায়া ৬ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, অতঃপর... আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোড়া ড্রোন হামলা লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, ওমান বাধা দিলে হামলা: ট্রাম্প খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেশজুড়ে বোমা উদ্ধার ও জাতিসংঘের উদ্বেগে জঙ্গিবাদ নিয়ে নতুন তোলপাড় গভীর রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখা গঠিত: আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব শাহিন


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট নাজমুল ইসলামকে আহবায়ক ও এস এম শাহিনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।


গত ১৫ আগস্ট রাতে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি ক্লাবের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।


কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিজি, যুগ্ম আহবায়ক ইমদাদুল শেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জামিরুল ইসলাম, যুগ্ম সংগঠক মীর্জা মোঃ আকরাম, সিনিয়র সংগঠক শিমুল মন্ডল, সংগঠক হাসিবুল ইসলাম, শাওন শেখ, জাকারিয়া রায়হান প্রমুখ।


নবগঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাকে রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি তাদের দেয়া দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে রাজবাড়ী জেলায় খুব শীঘ্রই একটি চমৎকার পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারব।


এ সম্পর্কিত আরো খবর