ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এবং মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও অর্থনীতির উন্নয়নে দেশের মৎস্য সম্পদের ভূমিকা তুলে ধরে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল—"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ"।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই জমকালো সমাপনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

আয়োজিত অনুষ্ঠানে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য সম্পদের প্রসার, বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা পর্বের সফল সমাপনী শেষে মৎস্য সপ্তাহের ওপর আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মূল্যবান পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর