ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৭ আগস্ট) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগের সত্যতা জেলা প্রশাসক, সাতক্ষীরার পুনঃতদন্তে প্রমাণিত হয়েছে।

বরখাস্তের পত্রে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক (কম্পিউটার) হিসেবে ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদান, রয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদে ত্রুটি, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাসের আগে বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপের অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং কিশোরী টয়লেট ও কমফোর্ট জোন বিধিবহির্ভূতভাবে বন্ধ রাখার অভিযোগ।

পত্রে আরও উল্লেখ করা হয়, যশোর শিক্ষা বোর্ডের প্রেরিত ব্যবস্থা গ্রহণের পত্র এবং বিদ্যালয়ের এডহক কমিটির ৯ আগস্ট ২০২৬ তারিখের বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে বিধিগত বিভাগীয় ব্যবস্থা হিসেবে আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের ইনক্রিমেন্টসহ অর্ধেক হারে খোরাকী ভাতা হিসেবে বেতন-ভাতা পাওয়ার কথাও পত্রে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের স্বার্থে অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল মালেক গাজীকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় সব কাগজপত্র সহকারী প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্তের পর ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ সম্পর্কিত আরো খবর