ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দীপু মনির স্বামীর মৃত্যু : প্যারোলে মুক্তির পর জানাজার সিদ্ধান্ত


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ১২:০৮ পিএম

কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে তার প্যারোলে মুক্তির পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে প্যারোলে মুক্তির প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে তার আইনজীবী ও স্বজনেরা মুন্সীগঞ্জে অবস্থান করছেন।


বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য জানান। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা গেছেন। তবে কোথায় এবং কখন তার জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর পারিবারিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”


উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই দীর্ঘ দিন ধরে শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে শেষ দেখা করানোর জন্য স্বজনেরা তাকে আদালতের প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন।


পেশাগত জীবনে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ ও প্রখ্যাত আইনজীবী ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর