ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা: অভিযুক্ত আনোয়ার গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হাজী বাড়ি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার একই ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে একটি পারিবারিক দ্বন্দ্ব নিরসনে প্রতিবেশীর বাড়িতে স্থানীয় শালিস বৈঠক চলছিল। শিশুটির পরিবারের সবাই সেখানে উপস্থিত ছিলেন। শালিসের একপর্যায়ে সবার অগোচরে কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে যান প্রতিবেশী সম্পর্কে 'দাদা' আনোয়ার হোসেন। পরে একটি ঘরে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন নির্যাতনের মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি বাধা দিয়ে চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তার মুখ চেপে ধরেন।

পরদিন শিশুটি গোপনাঙ্গে তীব্র ব্যথা অনুভব করলে তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে এবং অভিযুক্ত আনোয়ারকে চিহ্নিত করে দেয়। পরবর্তীতে শিশুটির মা বিষয়টি তার স্বামীকে জানান। তারা বিষয়টি স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের জানালে মঙ্গলবার রাত ১০টার দিকে হাজী বাড়ি মোড় সংলগ্ন অফিসে আনোয়ারকে ডেকে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার নিজের দোষ স্বীকার করেন। এরপর তাকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।

ঘটনার বিচার দাবি করে শিশুটির বাবা রোকন শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার অবুঝ শিশুর সঙ্গে যে নির্মমতা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এমন কঠোর শাস্তি চাই যেন তা দেখে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আনোয়ারকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর