ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গাইবান্ধায় অনলাইন জুয়ারি গ্রেপ্তার: ৩ লাখ ৪২ হাজার টাকা ও পাসপোর্ট জব্দ


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

গাইবান্ধায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ঘর থেকে নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ই-পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও দুটি ব্লুটুথ স্পিকার জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার। গ্রেপ্তার শুভজিত চন্দ্র সরকার গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের কান্তি ভূর্ষন সরকারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালুক মন্দুয়ার এলাকায় অভিযান চালিয়ে শুভজিতকে আটক করা হয়। ডিবি পুলিশের অনুসন্ধানে জানা যায়, অনলাইন জুয়ার এজেন্ট কার্যক্রম পরিচালনার জন্য বিকাশের এজেন্ট নম্বর সচল রাখতে তারা বিদেশি ডিভাইস ও ভিপিএন ব্যবহার করত। এমনকি দূরবর্তী স্থান থেকেও ব্লুটুথের মাধ্যমে এসব ডিভাইস পরিচালনা করা হতো। এই জুয়াচক্রের সঙ্গে অমিত, শিমুল, সাগর ও আনন্দ নামে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যারা পুলিশি অভিযানের টের পেয়ে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল মোত্তালিব সরকার জানান, আটক শুভজিতকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফরেনসিক প্রতিবেদনে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর