ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে ১১৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ ও এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ও দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডিএমডি তানভীর সিনহা'র সৌজন্যে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কলেজ সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি-২০২৬ পরীক্ষার ১০৬ জন এবং এইচএসসি-২০২৫ পরীক্ষার ১১ জন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে এসএসসিতে ৬ জন এবং এইচএসসিতে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারের সভাপতিত্বে এবং এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক দাতা সদস্য আহম্মদ আলী শেখ, ইছাপুরা স্কুল এন্ড কলেজের সাবেক ভিপি মো. জিয়াউর রহমান এবং শিক্ষক প্রতিনিধি মো. তোহা মিয়া আখন। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।


এ সম্পর্কিত আরো খবর