ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সমৃদ্ধ ও মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: এলজিআরডি প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

বগুড়া প্রতিনিধি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তরুণ সমাজের মেধা, শৃঙ্খলা ও প্রতিভার সুস্থ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া ক্ষেত্রকে আরও উৎসাহিত করতে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পেশাদার খেলোয়াড়দের জন্য অবসরকালীন সরকারি ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে 'জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা এবং নবসৃষ্ট সিটি করপোরেশন মিলে মোট ১৪টি দল অংশ নিচ্ছে।


অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেশ কিছু বড় অবকাঠামোগত পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, বগুড়ার ১৩টি উপজেলার প্রতিটিতে একটি করে মোট ১৩টি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ ছাড়া তিনমাথা রেলস্টেশনের পাশে বিস্তৃত ৬০ বিঘা জমির ওপর প্রায় ১২০ কোটি টাকা বিপুল ব্যয়ে 'আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ' প্রতিষ্ঠা করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ প্রসারে জেলার ১১৫টি ইউনিয়নে সরকারিভাবে উপযুক্ত খেলার মাঠ প্রস্তুত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


বগুড়ার গৌরবময় ক্রীড়া ঐতিহ্যের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার উর্বর মাটি থেকে যুগে যুগে জাতীয় পর্যায়ের অনেক নামীদামি ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছেন। সারা বছর দেশের ক্রীড়াঙ্গন মুখরিত ও সচল রাখতে আগামী সেপ্টেম্বর মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার বিশাল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং সংসদ সদস্য সুরাইয়া জেরিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।


উদ্বোধনী এ আয়োজনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবীণ ক্রীড়া সংগঠক এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশাপাশি মাঠে অন্তত ১৫ হাজার উৎসুক ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকলে ট্রাইবেকারে সারিয়াকান্দি উপজেলা দলকে ৫-৪ গোল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে দুপচাঁচিয়া উপজেলা দল।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর