ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নান্দাইলে চালবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

আমিনুল হক বুুলবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ট্রাকচালক মো.হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা তার ছোট ভাই মামুন গুরুতর আহত হন।


রবিবার (২৩ আগস্ট) ভোর রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের আমলিতলা জোরপুকুরপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) বিকেলে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা সদর থেকে ৪০০ বস্তা চালবোঝাই করে ট্রাকটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রবিবার ভোর আনুমানিক চারটার দিকে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সেতুর রেলিং ভেঙে আটকে যায়।


এতে ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং চালক রক্তাক্ত ও অচেতন অবস্থায় ভেতরে আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে  নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুই ভাই মিলে যৌথভাবে এই মিনি ট্রাকটি ক্রয় করেছিলেন। ট্রাক ভাড়ার আয়েই চলতো তাদের পুরো সংসার। এই মর্মান্তিক দুর্ঘটনায় বড় ভাইকে হারানোর পাশাপাশি উপার্জনের একমাত্র মাধ্যমটি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ নিস্ব ও দিশেহারা হয়ে পড়েছে।


নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।প্রাথমিক চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত হুমায়ুনের মরদেহ তার ছোট ভাই মামুনের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর