ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, নারী আটক


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫২ পিএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। অভিযানকালে পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হয়। তবে তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিক কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালানো হয়। র‍্যাবের সদস্যরা ওই ঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করেন।

এ সময় ঘটনাস্থল থেকে সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর ০৬৮৭, রুম নম্বর ০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।


দুটি অভিযানের বিষয়ে র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা বিদেশি সাবমেশিন গান এবং ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ আটক সামসুন নাহারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সীমান্তবর্তী টেকনাফ এলাকায় অস্ত্র ও গোলাবারুদের অবৈধ ব্যবহার এবং সরবরাহ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর