ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির ফুটবল কাপ উদ্বোধন


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৮ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে ফুটবল উন্নয়ন কাপ-২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বাফুফে ওয়ান স্টার গোয়ালন্দ ফুটবল একাডেমী রাজবাড়ীর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় আবাহনী লিমিটেড ঢাকা সমর্থক গোয়ালন্দ বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সমর্থক গোয়ালন্দ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় আবাহনী লিমিটেড ঢাকা সমর্থক গোয়ালন্দ ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সমর্থক গোয়ালন্দকে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন রবিউল।

উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান। গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, প্রধান কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারি কোচ মোঃ আরিফ হোসেন নারু, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি স্কুল শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ মন্ডল, সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, সদস্য মোঃ আলতাফ শেখ প্রমুখ।

টুর্নামেন্টের আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন জানান, ফুটবল খেলার উন্নয়নে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন হতে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। তিনি আরও বলেন, এই টুর্নামেন্টে বিভিন্ন বয়সের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। এতে করে ভালো ভালো খেলোয়াড় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।



এ সম্পর্কিত আরো খবর