ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন কমিটি, জিলানী সভাপতি আরিফ সম্পাদক


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৬ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের মতামত এবং ক্লাবের উপদেষ্টাদের স্বাক্ষরিত প্যাডে অনুমোদনের মাধ্যমে তরুণ ও যুবকদের নেতৃত্বে ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নবগঠিত কমিটিতে মো. মাহবুবুর রহমান জিলানীকে সভাপতি, এইচ এম ইমরান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি, মো. আরিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মির্জা নাদিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আনু হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হোসেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর, মো. বসির আলম, কবি মশিউর রহমান, মো. আবু সাঈদ চৌধুরী, মো. মুনসুর শেখ ও আশিকুর রহমান।


নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা নাদিম বলেন, নতুন নেতৃত্ব গাজীপুরের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সাধারণ সম্পাদক মো. আরিফ চৌধুরী বলেন, সদস্যদের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে গাজীপুর মিডিয়া ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সংগঠনের সব কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।


নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুর রহমান জিলানী উপদেষ্টা ও ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। তিনি আরও বলেন, গাজীপুর মিডিয়া ক্লাবকে সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে ক্লাবের সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপদেষ্টা ও জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ নবগঠিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনাও জানান তিনি।


ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।


নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গাজীপুর মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা।


এ সম্পর্কিত আরো খবর