ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মোকামতলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক মিজান


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৯:৫৭ পিএম

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার মোকামতলা প্রেসক্লাবের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে নুরুল আমিন তালুকদার (দৈনিক করতোয়া)কে সভাপতি এবং মিজানুর রহমান মিজান (দৈনিক ইত্তেফাক)কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রকেট সরকার (দৈনিক সাতমাথা), সহ-সভাপতি এনামুল হক (দৈনিক উত্তর কোণ/ বগুড়া), যুগ্ম সাধারণ সম্পাদক শেখর চন্দ্র সরকার টুটুল (দৈনিক সংবাদ), দপ্তর সম্পাদক জাফর ইকবাল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আতাউর রহমান আতিক (দৈনিক মহাস্থান), ক্রীড়া সম্পাদক উৎপল কুমার মোহন্ত (আকাশ জমিন), অর্থ সম্পাদক মাসুদ রানা (জাতীয় অর্থনীতি) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাহান আলী ও আলমগীর সরকার।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, মোকামতলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার করার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তারা দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


এ সম্পর্কিত আরো খবর