ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের ইন্তেকাল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীণ ব্যক্তিত্ব, স্থানীয় 'দৈনিক দৃষ্টিপাত' পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার পর ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর বার্ধক্যজনিত ও নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বিগত ৫ বছর আগে তিনি সহধর্মিনীকে হারান।

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জি এম নূর ইসলাম ১৯৯০-এর দশকে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি নিজের সম্পাদনায় 'দৈনিক দৃষ্টিপাত' পত্রিকা প্রকাশ করেন এবং সফলভাবে পরিচালনা করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সাতক্ষীরার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি জেলার জনপ্রিয় জাতীয় পত্রপত্রিকা পরিবেশক ও অন্যতম শীর্ষ এজেন্ট ছিলেন। সাতক্ষীরা বাসটার্মিনাল এলাকায় তাঁর মালিকানাধীন স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ইসলাম ট্রেডার্স’ অবস্থিত। এছাড়া তিনি দীর্ঘদিন ‘সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি’ এবং স্থানীয় ‘মসজিদে কুবা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর প্রয়াণে সাতক্ষীরার মিডিয়া ও নাগরিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রবীণ এই মিডিয়া ব্যক্তিত্বের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।


এ সম্পর্কিত আরো খবর