ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আলোচনার লক্ষ্যে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই আলেম সম্মেলন। তীব্র তাপদাহ ও গরম উপেক্ষা করে কটিয়াদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সম্মেলনে উপস্থিত হন। দিনব্যাপী আয়োজনে দেশের বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের নানান দিক তুলে ধরেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আমির মাওলানা সাব্বির আহমেদ রশিদ এবং সঞ্চালনা করেন কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি বায়জিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এছাড়া কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান আলোচক ও বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সাবেক ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী এবং শায়খ আহমাদুল্লাহ আল আজহারীসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবনীই মানবজাতির জন্য একমাত্র আদর্শ জীবনবিধান। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সবক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও নীতি অনুসরণের ওপর তাঁরা বিশেষ তাগিদ দেন। একইসঙ্গে কোরআন-হাদিসের আলোকে সমাজ নির্মাণ ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

সম্মেলনে কটিয়াদীর স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, দ্বীনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং দলীয় নেতা-কর্মীরা সংহতি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল দায়িত্বে নিয়োজিত ছিল। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রাত ৯টায় সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর